
মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় জুলাই-আগস্টের মামলায় তদন্ত প্রাপ্ত আসামি যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ আটটার দিকে শেরপুর উপজেলা সুঘাট ইউনিয়নের বেলগাছি টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি হলো এস.এম মাহবুব সোবহান বিদ্যুৎ (৩৭)। তিনি শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চক কল্যানী পূর্বপাড়া এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে এবং সুঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সহ-সভাপতি।
এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।
পুলিশের এই কর্মকর্তা জানান, জুলাই-আগস্টের মামলার তদন্ত প্রাপ্ত আসামি বিদ্যুৎ’কে রবিবার সকাল সাড়ে ১০ টায় গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে৷
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম