
রেজাউল করিম আলম, পঞ্চগড় প্রতিনিধঃ ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ভূমি মন্ত্রণালয়ের বিশেষ কার্যক্রম অটোমেটেড ল্যান্ড এডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (এ্যলামস) এর আয়োজনে পঞ্চগড়ে ভূমি ব্যবস্থাপনা সংস্কার বিষয়ক স্টেকহোল্ডার কনফারেন্স ও কর্মশলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহায়তায় এই স্টেকহোল্ডার কনফারেন্স ও কর্মশালা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে ভিডিওকলে যুক্ত থেকে বিভিন্ন পরামর্শ দিক নির্দেশনা প্রদান করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, রংপুর বিভাগীয় কমিশনার ও এনডিসি শহিদুল ইসলাম।
এ সময় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী, ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম