
মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নিউ গন্ধেশ্বরী ঘি’র তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে বগুড়ার রাজা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান আকিফ। এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল মিয়াসহ জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান আকিফ জানান, আমরা তিন দফা নিউ গন্ধেশ্বরী ঘি নামক প্রতিষ্ঠানের ঘি ল্যাব টেস্ট করি। সেই ল্যাব টেস্টের ফলাফলে ঘিয়ের মধ্যে ডালডা পাওয়া যায়। এই অপরাধে নিরাপদ খাদ্য আইনের নিউ গন্ধেশ্বরী ঘি ব্যবসায় প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম