
মনোয়ার ইমাম, কলকাতা প্রতিনিধিঃ আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসন্ন উপনির্বাচনে পশ্চিম বাংলার ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য আদাজল খেয়ে মাঠে নামছে ভারতের জাতীয় কংগ্রেস এর সাধারণ সম্পাদক ও পি সি সি র অবজারভার জনাব আসাফ আলি খান।

তিনি এদিন ঝটিকা সফরে পশ্চিম বাংলার উত্তর বঙ্গের মাদারিহাট বিধান সভা কেন্দ্রে র দলীয় প্রার্থী শ্রী বিকাশ চম্প্রমারী কে নিয়ে মিছিল ও রোড শো তে ভাগ নেয়।

তিনি ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান সাধারণ মানুষের কাছে। তিনি কেন্দ্রীয় সরকার এর ভ্রান্ত নীতি ও মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার কথা বলেন। কেন্দ্রীয় সরকার নিতি ও তার প্রভাবে দিনের পরদিন দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে। এবং দেশের চরম দুর্দশার কথা তুলে ধরেন। দেশকে পিছিয়ে নিয়ে যাওয়া র জন্য বিজেপি ও নরেন্দ্র মোদী সরকারের দায়ী করেছেন। সেই সঙ্গে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কে একহাত নেন। তিনি বলেন কেন্দ্রীয় সরকার যখন সাধারণ মানুষের উপর কর চাপিয়ে ও বিভিন্ন আইন এনে সাধারণ মানুষের অধিকার হরণ করেছে।

ঠিক তখনই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ এর অধিকার কেড়ে নিতে চাইছে। এবং সারা পশ্চিম বাংলায় সাধারণ ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা ও কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রেফতার করা হয়েছে।তাই কেন্দ্রীয় সরকার ও পশ্চিম বাংলার তৃনমূল সরকারের বিরুদ্ধে এই নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস এর মাদারি হাট বিধান সভা কেন্দ্রে দলীয় প্রার্থী বিকাশ চম্প্রমারী কে বিপুল ভোটে জয়লাভ করার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানান।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম