
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ ময়নাতদন্তের জন্য দাফনের ৮৩ দিন পর মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শ্রমিক সজল মোল্লার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
আদালতের নির্দেশে সোমবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থান থেকে তার মৃতদেহ উত্তোলন করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান।
এ সময় মরদেহ উত্তোলনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন।
গত ৩ অক্টোবর মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি আদেশের প্রেক্ষিতে সোমবার সজলের মৃতদেহ উত্তোলনের জন্য তারিখ নির্ধারণ করা হয়।
নিহত সজল মোল্লা মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার আলী আকবরের ছেলে। সে রং মিস্ত্রীর কাজ করতেন বলে জানা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৪ অগস্ট মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় ছাত্রদের সাথে আন্দোলনে গিয়ে সহিংসতায় মৃত্যু বরণ করে সে। সেদিন রাতেই তাকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর ৪৫১ জনকে আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই সাইফুল ইসলাম।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম