
ঝিনাইদহ প্রতিনিধিঃ ২৭ অক্টোম্বর সকাল ১১ ঘটিকার সময় ঝিনাইদহের ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ হলরুমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের নব গঠিত এডহক কমিটির সন্মানিত সভাপতি জনাব, মোহাম্মদ মেহেদী হাসান রনি'র সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানানো সহ এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কলেজ অধ্যক্ষ জনাব শওকত আলীর সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দবীর উদ্দিন বিশ্বাস। জেলা বিএনপির উপদেষ্টা আবুল কাশেম সর্দার, যুগ্ন সম্পাদক তরফদার মাহাম্মুদ তৌফিক বিপু, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খাঁন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, এসবিকে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম সর্দার, সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন। এছাড়াও মহেশপুর উপজেলা, ফতেপুর ও এসবিকে ইউনিয়ন বিএনপির দলীয় অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজনেঃ- শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম