
সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়াঃ কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ রোববার সকাল ৯টার দিকে নদী থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকায় পদ্মা নদীতে ডুবে সে নিখোঁজ হয়।
নিহত শিক্ষার্থী ফিলিপনগর কলেজপাড়া গ্রামের রাখি হোসেনের ছেলে সজিব হোসেন (১৫)। সে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, গত শনিবার দুপুরে সজিব'সহ ৫-৬ জন বন্ধু গোলাবাড়িয়া গ্রামের কাছ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে সজিব পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। আজ ভোরে খুলনা থেকে আসা ডুবুরি দল নদীতে উদ্ধার কাজ শুরু করলে সকাল ৯টার সময় সজিবকে মৃত অবস্থা উদ্ধার করে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, ‘আমরা শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুলনা থেকে ডুবুরি দল এসে আজ সকালে নদী থেকে ওই শিক্ষার্থীকে মৃত অবস্থা উদ্ধার করেছে।’
দৌলতপুর থানার পরিদর্শক তারেকুল হক বলেন, ‘ভেড়ামারা ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা সকালে সজিব নামের ওই শিক্ষার্থীকে মৃত অবস্থা উদ্ধার করেছে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম