
লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইঞ্জিন চালিত ভ্যানগাড়ীর চাকায় গলায় ওড়না পেঁচিয়ে হেনা আক্তার(৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার, ২২ অক্টোবর দুপুরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের মালেক বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত মহিলা টুঙ্গিপাড়া উপজেলা সদরের পাঁচকাহনিয়া এলাকার চুন্নু শেখের স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানাগেছে,টুঙ্গিপাড়ার পাঁচকাহনিয়া গ্রামের বাড়ি থেকে হেনা আক্তার ভ্যানযোগে একই উপজেলার খালেক বাজার এলাকায় মেয়ের জামাই বাড়ি যাচ্ছিলেন।পথি মধ্যে ভ্যানটি মালেক বাজার এলাকার বটতলা পৌছালে ভ্যানের চাকার সাথে গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায় মহিলার।এসময় তিনি ভ্যান থেকে রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন।
পরে স্থানীয়রা তাকে গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরতঃ চিকিৎসক মঞ্জুরুল কবির তাকে মৃত ঘোষণা করেন।তিনি সাংবাদিকদের বলেন, গলায় ওড়না পেঁচিয়ে আসা আহত মহিলা হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম