
সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপাতে "ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪" উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস ব্যাপকভাবে এ অভিযান অব্যাহত রয়েছে।গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযান ০৩ নভেম্বর-২০২৪ পর্যন্ত চলবে।গভীর রাতে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস উপজেলার নদীগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মা ইলিশ সংরক্ষণে ব্যাপক টহল অব্যাহত রেখেছে।কোন অসাধু জেলে যাতে জাল ফেলতে না পারে সে বিষয়ে তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন।উল্লেখ্য সামুদ্রিক ইলিশ উৎপাদনে এ উপজেলা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান তাই উপজেলা মৎস্য অফিসের সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবীর নেতৃত্বে প্রতিদিন চলছে অভিযান।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম