
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছা অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের (ভূমি) আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি মুক্তাগাছা এর সহযোগিতায় কমিউনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার পৌরএলাকার মনিরামবাড়ি এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর মুক্তাগাছা ইন্টার্ন( কর্মসূচি বাস্তবায়ন) বাবুল হোসেন এর সঞ্চালনায় এবং এসিজি(ভূমি) সদস্য রনি মাহমুদ এর সভাপতিত্বে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি-ভূমি) এর সদস্য মরিয়ম আক্তার ।কমিউনিটি অ্যাকশন সভার উদ্দেশ্য নিয়ে কথা বলেন ইয়েস দলনেতা খুশনূর আলম। এরপর আলোচনা সভায় উপস্থিত নারী/পুরুষ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রান্তিক পর্যায়ে ভূমিসেবা গ্রহীতাগণ সেবাগ্রহণে বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে এবং ভূমিসেবা পেতে বিভিন্ন পর্যায়ে হয়রানি বা সময়ক্ষেপন ইত্যাদি সমস্যার বিষয়ে সভায় অংশগ্রহণকারীদের সাথে মুক্ত আলোচনা করেন উপজেলা ভূমি অফিস বিষয়ক এসিজি সদস্য সাংবাদিক মীর সবুর আহম্মেদ।
সভায় অংশগ্রহণ করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর মুক্তাগাছা এরিয়া কো-অর্ডিনটর দেলোয়ার হোসেন, জাহিদুল ইসলাম তুষার, মোঃ আরাফাত হোসেনসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি ও এসিজ প্রতিনিধিবৃন্দ।
অ্যাকশন সভায় প্রান্তিক পর্যায়ে ভূমিসেবা গ্রহীতাগণ সেবাগ্রহণে বিভিন্ন সুবিধা ও অসুবিধার মৌলিক চিত্র বর্ণনা করেছেন । ভূমিসেবা পেতে বিভিন্ন পর্যায়ে হয়রানি,দালালের প্রলোভন, নিরক্ষরতা,ভূমিদস্যুতা ইত্যাদি সমস্যা ভূমিসেবা খাতে সেবাগ্রহিতার প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে জানান অংশগ্রহণকারীরা। দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি ভূমিসেবা সহজ ও প্রশাসনের তদারকি ব্যবস্থা রাখা এবং তা কার্যকর করার জন্য কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেন প্রতিনিধিবৃন্দরা।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম