
মোঃ লিটন মাহমুদ, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর ২০২৪ খ্রিঃ মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর ) সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত জেলা প্রশাসক জনাব ফাতেমা তুল জান্নাত মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়। তিনি তাঁর বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে সকলের সাথে কাজ করার আশা ব্যক্ত করেন।
এছাড়াও সভায় মুন্সীগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যগণ বিস্তর আলোচনা করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম