
সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় র্যাবের অভিযানে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টুকে পরিষদের মধ্যে ঢুকে গুলি করে করে হত্যা মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম টুকু গ্রেফতার হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ১০ টার সময় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় পাবনা জেলার সদর থানাধীন গোবিন্দপুর গ্রাম হতে তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত তরিকুল ইসলাম কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার মহির উদ্দিন আহমেদ মহির ঠাকুরের ছেলে এবং চেয়ারম্যান সেন্টুকে হত্যার মূল পরিকল্পনাকারী ও হত্যা মামলার এজাহার নামীয় এক নং আসামী।

র্যাব জানায়, গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু (৫৮) কে পূর্ব শত্রুতার জের ধরে দুষ্কৃতিকারীরা ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে। উক্ত হত্যাকাণ্ডের প্রেক্ষিতে নিহতের ছেলে বাদী হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১, তারিখ ১/১০/২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলার এজাহার নামীয় আসামিদের গ্রেফতারের জন্য র্যাব-১২ সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প গোয়েন্দা নজরদারি শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার সদর থানাধীন গোবিন্দপুর গ্রাম হতে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার নিকট হস্তান্তর করেছে র্যাব।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম