
বিশেষ সংবাদদাতাঃ আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমানের অন্যতম সহযোগী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ১৩ই অক্টোবর রোজ রবিবার বাংলাদেশে অবতরণ করেন। বিকেল ৪ ঘটিকায় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের মাধ্যমে তাঁর কার্যক্রম শুরু করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় সভাপতি ডা:আবু বক্কর সিদ্দিক, সার্বিক সহযোগিতায় ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড.আমিনুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল আলম সরকার। এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর তরুণ দলের সাবেক সদস্য সচিব ইমরান হোসেন খান।

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম সরকার বলেন - দেশ গড়েছে শহীদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া, আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের এই ভেঙেপরা রাষ্ট্রকে নতুন করে সাজাতে হবে, আর তাই আমাদের তরুণ দলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং আমরা তরুণ দলের নেতাকর্মীরা এ ব্যপারে বদ্ধপরিকর।

এই কর্মসূচিতে ঢাকা জেলা তরুণ দল, নারায়ণগঞ্জ জেলা তরুণ দল, নারায়ণগঞ্জ মহানগর তরুণ দল, আশুলিয়া থানা তরুণ দল, ধামরাই থানাসহ সারাদেশ থেকে তরুণ দলের নেতাকর্মীরা উপস্থিত হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম