
ফয়সাল চৌধুরী, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে নেত্রকোনার আটপাড়ায় শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব 'শারদীয় দূর্গাপূজা'। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বুধবার বিকাল ৩টায় উপজেলার সোনাজুর বাজার ও মধুয়াখালী পূজা মন্ডপ পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, তিনি বিভিন্ন পূজা মণ্ডপে যান এবং পূজা উদ্যাপন কমিটির সঙ্গে মতবিনিময়সহ পূজার সার্বিক প্রস্তুতি সর্ম্পকে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংবাদিক ফয়সাল চৌধুরী সহ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম