
সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী প্রতিনিধিঃ গলাচিপা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ০১ অক্টোবর রাতে গলাচিপা পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বাসা থেকে তিনি গ্রেফতার হন। আল আমিন পৌর শহরের ৬নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন প্যাদার পুত্র।
এ ব্যাপারে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান জানান, পটুয়াখালীতে তার বিরুদ্ধে একটি মামলা থাকায় তাকে আটক করা হয়। পুলিশ বুধবার সকালে পটুয়াখালী থানায় নিয়ে গেছে তাকে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম