
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ রাসুল সাঃ আল্লাহর বিধান অনুযায়ী সমাজ ও রাষ্ট্র পরিচালনা করেছিলেন আর আমাদের জন্য আদর্শ হিসেবে রেখে গেছেন জামায়াতে ইসলামী। আল্লাহ ও রাসুল সাঃ এর বিধান অনুসারে চলে। নবীজীর যুগে যেমন অমুসলিমরা নিরাপত্তা পেতো মুসলিমদের কাছে তেমনি সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও মন্দির পাহারা দিবে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের কথা উল্লেখ করেন এবং যারা অন্যায় করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে জানান। যে কেউ চাঁদাবাজি করার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সহযোগিতা করার আশ্বাস দেন কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী দোড়া ইউনিয়নের উদ্যোগে সিরাতুন্নবী সাঃ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা নায়েব এ আমীর ঝিনাইদহ -৩ আসনের সাংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে দোড়া ইউনিয়নের লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দোড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মুহঃ শরিফুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হুসাইন প্রমুখ।আলোচনা সভা সঞ্চালনা করতে জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন দায়িত্ব শীল নেতা কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম