
মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় পৌরসভা ইউনিটের আয়োজনে পবিত্র সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে অনুষ্ঠিত সিরাতুন্নবী (সা.) মাহফিলে জামায়াত ইসলামী পঞ্চগড় পৌরসভার সভাপতি মাওলানা মো: জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও পঞ্চগড় পৌরসভার সেক্রেটারি মোঃ নাসির উদ্দীন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাও: ইকবাল হোসাইন।

সিরাতুন্নবী (সা.) মাহফিলে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও: মোঃ দেলোয়ার হোসাইন, জেলা তারবিয়াত সেক্রেটারি মো: শাহীদ আল ইসলাম ও পঞ্চগড় সদর উপজেলার আমীর মোঃ শফিউল আলম।
এসময় সিরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাও: ইকবাল হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠেও দুষ্ট হাসিনার কুলাঙ্গার ছেলেরা ধর্ষণের সেঞ্চুরি করে,মিডিয়ায় এসেছে। কত বড় অসভ্যতা লালন করেছে আমাদের সেই দুষ্ট হাসিনা। আজকে জাতি তাকে দেশ ছাড়া করেছে এমনিতে এমনিতে তো করে নাই। জাতির সাথে আজীবন,গোটা জীবন গাদ্দারি করেছে। জাতির সাথে প্রতারণা করেছে। মদিনার সনদ অনুযায়ী দেশ পরিচালনা করা হয়। যেখানে হত্যা হয়,যেখানে ধর্ষণ হয়,যেখানে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করা হয়, এটি নাকি তার মদিনার সনদের চিত্র। আজকে বাংলাদেশের এই চিত্র। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা বারবার এখনো দুষ্টামি বন্ধ হয় নাই। তিনি আরো বলেন, তারা নিজেরাই ভিন্ন ধর্মাবলম্বী সনাতন ধর্মের ভাইদের মূর্তি ভেঙ্গেছে। এই অপশক্তি তাদের পূজা মন্ডপে অগ্নিসংযোগ করেছে। আর এই অপশক্তি তার প্রচার মাধ্যমে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরের উপরে। সেই কলঙ্কিত ইতিহাস এটি যেন জাহেলিয়াতকেও হার মানায়। আমরা আর কোনদিন যেন বাংলাদেশে এই নতুন স্বাধীনতার পরে নতুনভাবে আর কোন জাহেলিয়াত যেন জাতির ঘাড়ে চাপতে না পারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর কোন স্বৈরাচার আর কোন জালিম আর কোন ফ্যাসিবাদ যেন ঘাড়ে চাপতে না পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির পঞ্চগড়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম