
ডেক্স রিপোর্টঃ কুষ্টিয়া পৌরসভার মিটিং থেকে বের হওয়ার সময় তিন কাউন্সিলরকে গ্রেফতার করেছে র্যাব। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি মামলায় বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার তিনজন হলেন কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল হক মুরাদ, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছ কোরাইশী ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম নজু।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান জানান, কুষ্টিয়া মডেল থানায় হওয়া একটি হত্যাচেষ্টার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম