
মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে যশোরের ৩ আসনের সাবেক এমপি জেমকন গ্রুপের সত্ত্বাধীকারী ভুমিদস্যু মামলাবাজ সাবেক এমপি নাবিল ও নীলফামারীর ৩ আসনের এমপি মেজর রানার বিরুদ্ধে তিন উপজেলার অবৈধ ভাবে দখলকৃত প্রায় ১৩০০ একর জমি উদ্ধারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মুসুচি পালন করেছে ভুক্তভোগীরা । সোমবার (২ সেপ্টেবর) দুপুরে পঞ্চগড় শহরের রওশন ক্লিনিকের সামনে থেকে তিন উপেজলার ভুক্তভোগী পরিবারের সদস্যরা একটি বিক্ষোভ মিছিল বের করে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়, পরে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে মানববন্ধন কর্মসুচী পালন করে তারা।

এসময বক্তব্য রাখেন তেঁতুলিযা উপজেলার, ভুক্তভোগী আমজাদ হোসেন, সদর উপেজলার মোকলেছার রহমান ও আটোযারী উপজেলার, শ্রী বিরেন্দ্র নাথ প্রমুখ। এই প্রভাবশালী দুই ব্যাক্তির ক্ষমতা অপব্যাবহার অনিয়ম, ও সকল প্রকার হুমকি ধামকি ও মামলার হাত থেকে রেহাই পেতে ও মন্দিরের দখলকৃত জমি সহ সকল জমি উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে ব্যাবস্থা গ্রহনের জোর দাবি জানানো হয়। মানবন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপেদষ্টার বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন, মোঃ আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) পঞ্চগড়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম