
মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ উপজেলা বিএনপির মাহফুজুল হক টিকন নামের এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজী করার অভিযোগ মিলেছে। উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী শফিকুল ইসলাম উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদারের মাধ্যমে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি অভিযোগে বলেছেন ২৩ আগস্ট রাত ১১টার দিকে তিনি আমাকে ফোন করে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন। তার দাবী করা চাঁদা না দিলে চার/পাঁচটা মামলার আসামী করার হুমকি দেয়। টিকন আরো বলেন আপনার ভাই শাহিনুর ইসলামের নিকট চাঁদা না পেয়ে উপজেলার সান্তাহারের যুবদল অফিস পোড়ানোর মামলায় আসামী করেছি। টাকা না দিলে আপনার জন্য এর চেয়ে ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে। এতে করে আমি ভয় পেয়ে যাই। এসময় আমি এলাকায় ছিলাম না। ভয়ে ভীত হয়ে আমি আমার ভাগিনা আবু শামিমকে দিয়ে ৩০ হাজার টাকায় রফা করি এবং তার মাধ্যমে মাহফুজুল হক টিকনকে টাকা প্রদান করি। এসংক্রান্ত অডিও কল রেকর্ড এবং টাকা প্রদানের ভিডিও রয়েছে। এবিষয়ে শুক্রবার বিকালে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদারের সাথে মোবাইল ফোনে ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। এব্যাপারে মাহফুজুল হক টিকনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগকারি শফিকুল ইসলামের সাথে আমার কোন জানা শোনা নাই, এটা একটা চক্রান্ত ছাড়া আর কিছু নয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম