
নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষক কে পদত্যাগে বাধ্য করার অভিযোগ উঠেছে সাবেক অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী আ,হ,ম মোস্তফা কামাল প্রকাশ লোটাস কামাল ও তার ভাই সাবেক সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সরওয়ারসহ ৭ জনের বিরুদ্ধে। বাকী অভিযুক্তরা হলেন শাকেরা আরএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ উল্লাহ, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সফিকুর রহমান, সাবেক ইউপি সদস্য সাইদুর রহমান তিতু, শাকেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষীকা রুখসানা ইয়াসমিন মণি, শাকের গ্রামের বঙ্গবাসী ক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন রতন। স্থানীয় সূত্রে জানা যায়, নানা নির্যাতনের শিকার শিক্ষক হোছাইন মোহাম্মদ নুরুল্লাহ বিগত ২/১/১৯৯৯ খ্রিঃ কুমিল্লা জেলার সাবেক সাবেক লাকসাম উপজেলা ও সদর দক্ষিণ উপজেলার বর্তমানে লালমাই উপজেলার শাকেরা আরএ উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১৬ সালের আগষ্ট মাসে পদত্যাগপত্রে জোর করে স্বাক্ষর রেখে বিদ্যালয় থেকে বাহির করা হয়। শিক্ষক নুরুল্লাহ বাংলাদেশ জামায়েত ইসলামি সংগঠনের সদর দক্ষিণ উপজেলা শাখার সাবেক আমির ছিলেন।
শিক্ষক নুরুল্লাহ এখন সৌদি আরব প্রবাসী। স্থানীয় জনগণের প্রত্যাশা সরকার তদন্ত কমিটি গঠন করে আইনগত ব্যবস্থাসহ শিক্ষক কে তার অধিকার ফিরিয়ে দিবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম