
ওসমান গনি, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ীতে মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবকের মূত্যু হয়েছে। নিহত সোহান সেখ (২১) উপজেলার যশলং গ্রামের বড় বাড়ির আবু বক্কর সেখের ছেলে।
রবিবার (২৫ আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কালিবাড়ি বাজার হতে একই উপজেলার বারৈইপাড়া এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাচিছলেন সোহন। পথমধ্যে রাউৎভোগ ব্রীজের উপরে নিয়ন্ত্রন হারিয়ে মটোরসাইকেলটি সেতুর রেলিংয়ে ধ্বাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। এলাকাবাসী সুত্রে জানাগেছে, কিছুদিন আগে ৩ বন্ধু মিলে ৩০ হাজার টাকা দিয়ে একটি নাম্বার বিহীন মটোরসাইকেল কিনে সোহান ও তার অপর দুই বন্ধু । আজ সেই মোটরসাইকেল নিয়ে সড়কে বেপরোয়াভাবে চালাচ্ছিল সোহান। বেপোরোয়া গতির কারনেই সেতুর রেলিংয়ে ধ্বাক্কা লেগে মৃত্যূ হয় তার।
এ ব্যাপারে টংঙ্গীবাড়ী থানার ওসি তদন্ত শফি উদ্দিন বলেন, সেতুর রেলিংয়ের সাথে মটোরসাইকেল নিয়ে ধ্বাক্কা খেয়ে এক যুবকের মৃত্যূ হয়েছে। স্বজনদের কোন অভিযোগ না থাকায় তারা বিনা ময়নাতদন্তে মরদেহ নেওয়ায় আবেদন করায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম