
মুহাম্মদ এমরান, বান্দরবানঃ বান্দরবানের তালুকদার পাড়ার ঝিরি থেকে ইন্দ্রলাল চাকমা (৬১) নামে এক জুম চাষীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বান্দরবান সদর ইউপির তালুকদার পাড়া এলাকার ঝিরি থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের টিম।
নিহত ইন্দ্রলাল চাকমা বান্দরবান সদর ইউনিয়নের পর্যটন এলাকা চাকমা পাড়ার বাসিন্দা।
স্থানীয়দের সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে ইন্দ্রলাল চাকমা জুমে কাজ করতে যান। কাজ শেষে বিকেলে বাড়ি ফেরার পথে পা পিছলে ঝিরিতে পড়ে পানির স্রোতে তলিয়ে যান। পরে পরিবার ও স্বজনরা তাকে খুঁজতে গিয়ে ঝিরিতে মরদেহ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজন এসে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল রউফ বলেন, ঝিরিতে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে খুব শুনে আমরা ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল অনেক দুর্গম হওয়ায় আমরা লাশটা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম