
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ শেখ হাসিনা সরকারের পতনে পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের উদ্যোগে একটি বিজয় মিছিল হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে পৌর শহরের শ্যামলীবাগে জৈনপুরী পীর সাহেব খানকা ঈদগাহ মাঠ থেকে বিজয় মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিআইডব্লিউটিএ ভবনের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহবায়ক মো. হাফিজুর রহমান।
এ সময় গণ অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার মুখপাত্র মো. সোয়েব মাস্টার, সদস্য সচিব মো. জাকির মুন্সি, যুব অধিকার পরিষদের আহবায়ক মো. রাসেল, সদস্য সচিব মো. আবুল হোসেন, যুগ্ম আহবায়ক মো. বশির রাড়ি, শ্রমিক অধিকার পরিষদের আহবায়ক মো. হাসান, সদস্য সচিব মো. আমির হোসেন, ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মো. আরিফ হাসানসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম