
লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ভূলবাড়িয়া গ্রাম থেকে নকল পণ্যের কারখানার সন্ধানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়।গতকাল শনিবার ১৩ জুলাই রোজ শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সেবগাতুল্যাহ ওই কারখানায় অভিযান পরিচালনা করেন।
কারখানার মোঃ মালিক হানিফ মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেলের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। এসময় কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া র্যাব-৬ ক্যাম্পের ইনচার্জ ফ্লাইট লেফট্যানেন্ট সৈয়দ ফজলুর রহমান, ড্রাগ সুপার বিথী রানী মন্ডল সহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ওই গ্রামের রমজান মোল্লার ছেলে হানিফ মোল্লা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে টুথ পাউডার, ডিস ওয়াসিং পাউডার, ভিম, হারপিকসহ অবৈধ ও অনঅনুমদিত নকল পণ্যের কারখানা গড়ে তুলে বাজারজাত করে আসছিল।
র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা প্রশাসনকে জানালে গত শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল পণ্য ও পণ্য তৈরীর সরঞ্জাম উদ্ধার করেন এবং কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেলের আদেশ দেন এবং আটক নকল পণ্যগুলো ধ্বংস করে দেওয়া হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম