
মোঃ রেজাউল করিম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম সিরাজুল হুদা পিপিএম-বার, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব রুনা লায়লা মহোদয়গনের দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে বোদা থানার এসআই মোঃ আলমগীর, এসআই মোঃ মোস্তাফিজুর রহমান, এএসআই মোঃ সাজেদুর রহমান, এএসআই মোঃ আসাদুজ্জামান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ১২/০৭/২০২৪ খ্রিঃ ২২.৩০ ঘটিকায় বোদা থানাধীন ০৫ নং বড়শশী ইউপির ০২ নং ওয়ার্ডের তেতুলের মোড়স্থ মুদি দোকানের সামনে থেকে বগদুলঝুলা হতে ভাউলাগঞ্জ গামী পাকা রাস্তায় নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় আসামি ১। মোঃ ভূট্টু (৩৫), পিতা-মৃত আইনুদ্দিন, সাং-নাউতারী সয়েরপাড়া, থানা-বোদা, জেলা-পঞ্চগড় অবৈধ মাদকদ্রব্য ৪০০ (চারশত) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ হাতে নাতে ধৃত করা হয় এবং অপর পলাতক আসামী মোঃ শাহ আলম (৩৫), পিতা-মোঃ চাঁন মিয়া, সাং নাউতারী পাহারিয়াপাড়া, থানা-বোদা, জেলা-পঞ্চগড় কৌশলে দৌড়িয়ে পালিয়ে যায়। এসআই মোঃ আলমগীর এর আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামিদ্বয়ের এর বিরুদ্ধে বোদা থানার মামলা নং-১৩, তারিখ ১৩/০৭/২০২৪, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামিকে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকারী অফিসার পুলিশ পরিদর্শক মোঃ মোজাম্মেল হক পিপিএম, এসআই মো: আলমগীর ও সঙ্গীয় ফোর্স, বোদা থানা, পঞ্চগড়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম