
লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধিঃ আজ শনিবার (২২জুন) সকালে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় ইমাদ পরিবহনের একটি বাসের চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছে। নিহত রিপন শেখ মুকসুদপুর উপজেলার ঢাকপাড় গ্রামের আক্তার শেখের ছেলে।
সকাল ৮ টা ৩০ মিনিটে ঢাকা- খুলনা মহাসড়কে মুকসুদপুর উপজেলার নিশাতলায় ইমাদ পরিবহনের একটি বাস রিপন শেখ (৩৮) নামে এক ভ্যান চালককে চাপা দিলে সে মারাত্মক আহত হয়। স্থানীয়রা রিপন শেখকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম