
লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধিঃ জেলা শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় গত শনিবার বিকালে মুভমেন্ট ফর ফ্রী প্যালেষ্টাইনের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন বিকাল ৫ টায় শুরু হয় এবং শেষ হয় সন্ধ্যা ৬ টার দিকে। ফিলিস্তিনের গাজাসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় হাজার হাজার নিরিহ নারী,শিশুসহ বিভিন্ন বয়সী সাধারন মানুষের মৃত্যুর ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মুভমেন্ট ফর প্যালেষ্টাইনের গোপালগঞ্জ জেলার হোষ্ট আল্লামা ইকবাল কাজল,খেলাঘরের রনেন মন্ডল, সাংবাদিক মিজানুর রহমান মানিক,স্বেচ্ছাসেবি সংগঠন স্বপ্ন ফেরিওয়ালার সাধরন সম্পাদক সাজেদুল ইসলাম, গোবরা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী টুটুলি,সাংবাদিক ও জেলা জাসদের সাধারন সম্পাদক সাইফুর রশীদ চৌধুরী, জেলা উদীচীর সভাপতি ও কমিউনিস্ট নেতা নাজমুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে দুই শতাধিক মানুষ অংশ নেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম