
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও একজন আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত'রা হলেন,শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া বাজার এলাকার মকুল মিয়ার ছেলে মো. হৃদয় (১৯) ও তারা মিয়ার ছেলে মো.ফয়সাল (১৯)। আর আহত যুবক হলেন মাসুদ পারভেজের ছেলে মো.তৌহিদ (২০)। হতাহতরা পরস্পর তিন বন্ধু। তাঁদের সবার বাড়ি শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া এলাকায়।
শুক্রবার দুপুরে শেরপুর-শ্রীবরদী সড়কের শ্রীবরদী উপজেলার ভারেরা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত তৌহিদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর নামাজ চালা অবস্থায় তিন যুবক মোটরসাইকেল যোগে উপজেলার কুড়িকাহনীয়া বাজার হতে শ্রীবরদী বাজারে যাচ্ছি ছিলেন। এ সময় শেরপুর-শ্রীবরদী সড়কের ভারেরা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হৃদয় মারা যান। গুরুতর আহত হন ফয়সাল ও তৌহিদ। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ মোটরসাইকেল ও অটোরিকশাটি উদ্ধার করেছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম