
লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে র্যালী, আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। বুধবার (১ মে) সকালে শহরের শেখ কামাল স্টেডিয়ামের সামনে থেকে গোপালগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ি ও কাভার্ড ভ্যান শ্রমিক সমিতি ইউনিয়নের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। সংগঠনের সভাপতি আলামিন মোল্লা ও সাধারণ সম্পাদক মিন্টু গাজীর নেতৃত্বে র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়াও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এম জুলকদর রহমান, জেলা বাস ও মটর শ্রমিক ইউয়নের সভাপতি বুলবুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী সাঈদসহ আরো অনেকে সভায় বক্তব্য রাখেন।
এ সময় গোপালগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ি ও কাভার্ড ভ্যান শ্রমিক সমিতির সভাপতি আলামিন মোল্লা সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ গোপালগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যানের জন্য টার্মিনাল করে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম