
বিশেষ প্রতিনিধিঃ আজ বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় গোদনাইল চিত্তরঞ্জন ফুটবল খেলার মাঠে হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে তীব্র তাপপ্রবাহের মাঝে বৃষ্টি জন্য প্রার্থনায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়।
নামাজ শেষে মুসল্লিদের নিয়ে খুতবা ও দোয়া করা হয়।

এসময় সাধারণ জনগণের সাথে উপস্থিত ছিলেন, গোদনাইল ঈমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওঃ আব্দুর রহিম, সহ সভাপতি মাওঃ মোস্তফা কামাল জিহদী, সহ সভাপতি মাওঃ ইমরান হোসেন, সহ সাধারণ সম্পাদক মাওঃ আব্দুর রাকিব, সহ সাধারণ সম্পাদক মাওঃ আশরাফ আলী সহ হিলফুল ফুজুল যুব সংঘের নেত্রীবৃন্দ।
এ সময় বনায়নে বলা হয় বেশী বেশী ইস্তেগফার পড়ে মহান পাক রাব্বুল আলামিনের নিকট ক্ষমা প্রার্থনা করে বৃষ্টির জন্য দোয়া করতে।

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনী পর্যালোচনা করলে পাওয়া যায়, তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, ওষ্ঠাগত মানুষ ও পশুপাখির জীবন, হুমকির মুখে ফল ও ফসল৷ এসময়ে প্রয়োজন রহমতের বৃষ্টি৷ প্রিয়নবী (সাঃ) এমন অনাবৃষ্টিতে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করতেন। (বুখারি, মুসলিম)।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম