
মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছ(ময়মনসিংহ) প্রতিনিধিঃ মুক্তাগাছা উপজেলার বাশাঁটি ইউনিয়নের লাঙ্গুলিয়া দক্ষিনপাড়া গ্রামের সার্বজনিন শ্রী শ্রী শ্মাশান কালী পূজা উপলক্ষে গতকাল মঙ্গলবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রী দুলাল চন্দ্র দে মাস্টার । এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কবির মোহাম্মদ শহিদুল ইসলাম । প্রধান বক্তা উক্ত পুজা কমিটির সাধারণ সম্পাদক শ্রী বাবুল চন্দ্র। বিশেষ অতিথি ছিলেন ৫নং বাঁশাটি ইউনিয়ন এর চেয়ারম্যান ও মুক্তাগাছা উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাবু উজ্জ্বল চন্দ্র। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি জাকির আহম্মেদ জুয়েল, সাবেক কেন্দ্রীয় ছাএলীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক দিগন্ত চক্রবর্তী (অর), সাবেক কেন্দ্রীয় ছাএলীগ সদস্য মোহাইমিনুল ইসলাম, স্বপন কর্মকার,অনিমা রানী রায় প্রমূখ।
এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে বিশেষভাবে বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং মুক্তাগাছা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী কবির মোহাম্মদ শহিদুল ইসলাম তিনি বলেন, আমাদের মাঝে ছড়িয়ে যাক সুখ ও শান্তি। এই শান্তিকে স্হায়ী করতে ও যুবকদের কর্মসংস্হানের দিকগুলো নিশ্চিত করতে পারলে আমরা স্মার্ট মুক্তাগাছা গড়তে সক্ষম হবো। তিনি আরও বলেন শুধু কথায় নয় এবার সময় এসেছে বাস্তবতা সাথে স্মার্ট ও মুক্তাগাছা উপজেলাকে যুগোপযোগী করার। আমাদের আত্নবিশ্বাস আমরা সবাই হাতে হাত মিলিয়ে, আমাদের লক্ষ্যে এগিয়ে যাবো।
রাত ৩ ঘটিকায় পাঠা বলি দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বুধবার সকাল ৬ঘটিকা হতে ৯ঘটিকা পর্যন্ত চলে প্রসাদ বিতরণ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম