
মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ দেশের বিভিন্ন এলাকার সাথে একযোগে পঞ্চগড় সদর ও বোদা উপজেলার দুইটি ইউনিয়নের দুইটি ওয়ার্ডে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আজ শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে সুষ্ঠু ভাবে ভোটারেরা তাদের ভোটাধীকার প্রয়োগ করছেন। যা বিরতীহিন ভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। দীর্ঘ কয়েক মাস পর পঞ্চগড়ের এই দুই শূন্য আসনটি পূর্নতা পেতে যাওয়ায় খুশি ভোটারেরা। এদিকে নির্বাচন সংশ্রিষ্টরা বলছেন সুষ্টু ভাবে ভোট পরিচালনায় সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, পঞ্চগড় সদরের সাতমেরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সাত্তার গত তিনমাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে ওয়ার্ডটি শূন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন। এদিকে বোদা উপজেলার ৪নং কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৪ নং সাধারণ ওয়ার্ডের সদস্য রমজান আলী সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করলে ওই ওয়ার্ডটি সদস্য পদ শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।

আরো জানা গেছে, পঞ্চগড় সদরের সাতমেরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভোট কেন্দ্রের ৬টি বুথে এই উপ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন ২১ শত ৫৩ জন ভোটার। অপরদিকে বোদা উপজেলার ৪নং কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের একটি ভোট কেন্দ্র কমলাপুকুরি কাজলদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬টি বুথে ভোটাধিকার প্রয়োগ করছেন ২ হাজার ৫৪ জন ভোটার।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদ ইবনে আবুল ফজলে বলেন, আমরা এই উপ নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য পুলিশের পাশাপাশি আনসার ও আর্ম পুলিশ মোতায়েম রয়েছে। যেহেতু এই ওয়ার্ডের সাধারণ সদস্যের মৃত্যু হয়েছে তাই নির্বাচন কমিশনের নির্দেশে সকল প্রক্রিয়া শেষে আজ ভোট অনুষ্ঠিত হচ্ছে। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম