
মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চলতি বছরে আলু সংরক্ষণে সাইয়ান কোল্ড স্টোরেজ উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (৮ মার্চ) বিকেলে উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে এই কোল্ড স্টোরেজের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা। পরে কোল্ড স্টোরেজের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিতি ছিলেন, আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, ইউএনও রাসেদুল হাসান, সাইয়ান কোল্ড স্টোরেজের এমডি সামসুজ্জোহা আর আহাম্মেদ।

আলোচনা শেষে উপজেলার আলু চাষিরা ও পাইকারেরা কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ শুরু করেন। জানা গেছে, প্রতি মৌসুমে ৫ হাজার টন আলু সংরক্ষণ করা যাবে এই কোল্ড স্টোরেজে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম