
বিশেষ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শুক্রবার (১ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডেমরামুখী শিমরাইল মোড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময়ে একটি ট্রাক যার নং (ঢাকা মেট্টো-ট ১৬-৩৩৫৬) এর ধাক্কায় হনুফা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে।

এ সময় ঘাতক ট্রাকটি সড়কের পাশে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশার চালক হেলাল ও এর দুই যাত্রী নারী ও শিশু আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিকভাবে আহত ওই নারী শিশুর নাম পরিচয় জানা যায়নি।
শিমরাইল হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকের চালককে আটক করেছে। তার নাম মোজাম্মেল (৩২)।
বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) একেএম শরিফুউদ্দিন জানান, ধারণা করা হচ্ছে দ্রুতগামী ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে এ দূর্ঘটনা ঘটায়। ট্রাকটি ও এর চালককে আটক করা হয়েছে।
এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম