
ওসমান গনি, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে হিজাব না পরে স্কুলে আসায় ৯ ছাত্রীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা রুমিয়া সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সাব্বির আহমেদের নির্দেশে স্কুল ম্যানেজিং কমিটি তাকে বরখাস্ত করে।

এ ঘটনায় মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসারকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে ওই কমিটিকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ বলেন, জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
উল্লেখ্য, মুন্সীগঞ্জের সিরাজদিখানে হিজাব ও ওড়না না পরে ক্লাসে আসায় ৯ ছাত্রীর চুল কেটে দেন ওই স্কুলের শিক্ষিকা রুমিয়া সরকার সৈয়দপুর আব্দুর রহমান স্কুল এন্ড কলেজে সপ্তম শ্রেণির ক্লাস চলাকালীন এ ঘটনা ঘটে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম