
মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে দীর্ঘ চার বছর পর দুই দিনব্যাপী ভাষা সৈনিক সুলতান বই মেলা শুরু হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে মেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মন।

এসময় পঞ্চগড় মহিলা কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান প্রধান, উদিচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ হাসনুর রশিদ বাবু, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট আহসান হাবিব, প্রতিনিধি লুৎফর রহমান, তানজিরুল ইসলাম, মানিক হোসেন, জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার বইপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে আলোচনা সভা, চিত্রাঙ্কন, শুদ্ধ বানান চর্চা, কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা ও জেলার কবিদের স্বরচিত কবিতা পাঠের আয়োজন করা হয়। মেলায় জাতীয় ও স্থানীয় লেখকদের বই নিয়ে জেলা শহরের বিভিন্ন লাইব্রেরিসহ ১৫টি স্টল অংশ নিয়েছে। মেলায় জেলা ছাত্রলীগ বইয়ের স্টলের পাশাপাশি পাঠক কর্ণার ও সেলফি কর্ণারের আয়োজন করেছে। বই মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। মেলার প্রধান ফটকে ভাষা সৈনিক আব্দুল কাদিরের নামে একটি তোরণ করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম