
আলিফ হোসেন, তানোরঃ রাজশাহীর তানোরে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সৌজন্যে সাক্ষাৎ এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
জানা গেছে, ২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় কলমা ইউনিয়নের(ইউপি)৯ নম্বর ওয়ার্ড আজিজপুর মোড় এবং আজিজপুর নিচপাড়া গ্রামে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নির্বাচন পরবর্তী সৌজন্যে সাক্ষাৎ এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে করনীয় বিষয়ে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। একইদিন রাতে কলমা ইউপির অমৃতপুর আদিবাসী পল্লীর বাসিন্দাদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। এর পর একই রাতে দরগাডাঙা হাটে কলমা ইউপি আওয়ামী লীগের পশ্চিম ও পুর্ব কমিটির নেতাকর্মীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। এসময় উপস্থিত ছিলেন বাধাইড় ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আতাউর রহমান, কলমা ইউপি আওয়ামী লীগের (পশ্চিম) সভাপতি মুনসুর রহমান, সম্পাদক আতাউর রহমান, সভাপতি (পুর্ব) আব্দুর রাহিম, সম্পাদক আনোয়ার হোসেন,সহকারী অধ্যাপক মুন্সেফ আলী ও উজ্জ্বল হোসেনপ্রমুখ।এদিকে এসব মতবিনিময় সভায় নেতা ও কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।
অন্যদিকে উপজেলা নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে বোধদয় হয়েছে এটা স্থানীয় নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়। কাজেই সরকার তথা এমপি সমর্থিত প্রার্থীর বিজয় ব্যতিত এলাকার উন্নয়ন সম্ভব নয়। ফলে উপজেলার মানুষ উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থাকতে কোনো ব্যক্তি নয়, সরকার সমর্থিত প্রার্থীর বিজয় চাই।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম