
মোঃ রেজাউল করিম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ সীমান্ত হত্যা ও আগ্রাসন বন্ধের দাবীতে পঞ্চগড়ে প্রতীকি লাশ নিয়ে অবস্থান কর্মসুচি ও মিছিল করেছে গনশক্তি পাটি নামে একটি সংগঠন।
আজ শনিবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে সীমান্ত হত্যার প্রতিকি লাশ নিয়ে পঞ্চগড় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে গনশক্তি পার্টির হানিফ বাংলাদেশী নামে এক যুবক সহ আরো চারজন এ কর্মসুচি পালন করে।
গনশক্তি পার্টির হানিফ বাংলাদেশী বলেন, সীমান্তে ভারতীয় বিএসএফ যে ভাবে বাংলাদেশের মানুষদের পাখির মত গুলি করে হত্যা করছে এটা মেনে নেয়া যায় না। তারা অন্যায় করলে আইনের মাধ্যমে বিচার করার দাবী জানান এই যুবক।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম