
মোঃ রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া প্রতিনিধিঃ অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ
দেশপ্রেম ও সাহসিকতার সঙ্গে দায়িত্বপালনের স্বীকৃতি হিসেবে (রাষ্ট্রপতি পুলিশ পদক) পদকপ্রাপ্ত মনোনিত হলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়াটার থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এ ছাড়াও বাংলাদেশ পুলিশের (বাংলাদেশ পুলিশ পদক) পেলেন,মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম বার।
জানাগেছে , ২৮ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক পরিয়ে দিবেন।
এক প্রতিক্রিয়া ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আমার এ অর্জন থানা পুলিশের প্রত্যেকটি সদস্যের পরিশ্রমের ফসল। মাননীয় ডিআইজি মহোদয় ও পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। জনগনকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানে কুলাউড়া থানা পুলিশ বদ্ধ পরিকর।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম