
লুৎফর সিকদার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ ২৩ ফেব্রুয়ারি রোজ শুক্রবার গোপালগঞ্জের কাশিয়ানীতে আগুনে পুড়ে স্বপ্না দাস (৪৮) নামে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের ওড়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আগুনে পুড়ে মারা যাওয়া ওই নারী একই গ্রামের রুপ দাসের স্ত্রী।
কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুপুরে স্বপ্না দাস ঘরের দরজা বন্ধ করে ঘুমাচ্ছিলেন। তখন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ওই নারী আর ঘর থেকে বের হতে পারেননি।
আব্দুল্লাহ আল মামুন জানান, পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগে ওই নারী ও তার বসতঘরসহ নগদ টাকা এবং মালামাল পুড়ে যায়।
আগুনের ঘটনায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় বাড়িতে ওই নারী ছাড়া আর কেউ ছিলেন না।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম