
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের গ্যাসফিল্ট বাজারের নদী তীরে ক্ষুদ্র নৌকা-ট্রলার ভিড়ানোর স্থানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের সাথে বিরোধী অবস্থান তৈরি হয়েছে স্থানীয় কৃষকদের। এ ব্যাপারে সোমবার (১৯ ফেব্রুয়ারী) পটুয়াখালী জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ করেন এলাকাবাসীর পক্ষে স্থানীয় মো. ইছাহাক হাওলাদারের ছেলে মো. গোফরান হাওলাদার। সরেজমিনে জানা যায়, রবিশস্য ও ধানের মৌসুমে নদীর তীরঘেষা পারিবারিক ও দলগত ক্ষুদ্র ক্ষুদ্র মাটির ঘাট গুলোর চাহিদা বেড়ে যায়। কতিপয় অসাধু ব্যবসায়ীদের কাছে রাজস্ব আদায়ের নামে চলে রমরমা উৎকোচ কারবারি। সুবিধা মত জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্যবসায়ীরা কাজ চালিয়ে যাচ্ছে বলে ভুক্তভোগীরা জানান। ঘাট স্থাপণ ও টেন্ডার প্রক্রিয়া বিষয়ে পানী উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানান, উভয় পক্ষ টেন্ডার চেয়েছে, তবে এখন পর্যন্ত কোন কার্যক্রম নেয়া হয়নি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম