
আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি)পাড়িশোদূর্গাপুর রাধা গোবিন্দ মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে 'দেশমাতৃকার শুভ কল্যাণ কামনায়' সনাতন ধর্মাবলম্বীদের আলোচনা ও ১৬ প্রহরব্যাপী শ্রী,শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এদিকে শুক্রবার রাতে লীলা কীর্তন পরিদর্শন, ভক্ত-অনুরাগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও সাংসদের পক্ষ থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়েছেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এ সময় উপস্থিত ছিলেন কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, উপজেলা কৃষক লীগের সভাপতি রামকমল সাহা,জিল্লুর রহমান,
নির্মল কুমার সরকার, ইউপি সদস্য আলাউদ্দিন আলী প্রামানিক ও লুৎফর রহমান প্রমুখ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম