
বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন নানকরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ কেজি গাঁজা সহ ০১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)মেহেদী হাসান, এসআই(নিঃ) ছাইদুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ নাজমুল হাসান সঙ্গীয় ফোর্সনিয়ে (০৭ ফেব্রুয়ারী) রাত ৯.৩০মিনিটের সময় চৌদ্দগ্রাম থানাধীন ১০নং বাতিসা ইউনিয়নের নানকরা রাস্তার মাথা হতে ২৫ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মোঃ বশর ওরফে বছির(৩৮)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
মোঃ বশর ওরফে বছির উপজেলার কনকাপৈত ইউনিয়নের মাসকরা (চন্দ্রপুর)গ্রামের মৃত আবু রশিদ এর ছেলে।
বিষয়টা নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা তন্ময় বলেন, গ্রেফতারকৃত আসামী মোঃ বশর ওরফে বছির এর বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।
মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম