
মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার দাড়খোড় সীমান্ত দিয়ে আসা ভারতীয় এক চিতা বাঘের আক্রমণে এক কৃষকের অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার (০২ফেব্রুয়ারী) দুপুরে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাড়খোড় সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়দের ধারণা ওই এলাকার দাড়খোড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে বাঘটি।
ওই এলাকার স্থানীয় এক কৃষকের গরুর গলায় আহত করে গরুটিকে খেয়ে ফেলে পালিয়ে যায়।
গরুর মালিক খাওয়া শেষে দাড়খোড় এলাকার ঈদগাহের পাশে সীমান্তঘেষা নাগর নদীতে বাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে খবর পেয়ে বন বিভাগ, বিজিবি ও বারঘাঁটি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা বাঘটিকে উদ্ধার করেন।
বাঘটিকে ময়নাতদন্তের জন্য আটোয়ারী উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। বাঘটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক জাদুঘরে পাঠানো হবে বলে জানা গেছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম