
বিশেষ সংবাদদাতাঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম ইসফাক আহসান সিআইপি।
জাতীয় পার্টি প্রার্থী হিসাবে লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন মোঃ এমরান হোসেন মিয়া। এছাড়াও একতারা প্রতীকে মোঃ মনির হোসেন এবং মশাল নিয়ে লড়ছেন মোঃ হাছান আলী সিকদার
চাঁদপুর উত্তর ও দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-২ আসন৷ সমগ্র নির্বাচনী এলাকা ঘূরে দেখাগেল নৌকা এবং ঈগলের মধ্যে প্রতিযোগীতার আবাস পাওয়া যায়। ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে গুপ্তচর বৃত্তির একটি বিষয় নজর কাড়ে। ঈগল প্রতিকের অনেক সমর্থক যারা ইতিপূর্বে বিএনপি সহ আওয়ামী বিরোধী রাজনীতির সাথে পরোক্ষ বা প্রত্যক্ষ জড়িত তারা গুপ্তচর বৃত্তির মাধ্যমে আওয়ামী লীগে যোগদান করে তথ্য পাচার করে নৌকা ডুবানোর চেষ্টায় লিপ্ত। এরমধ্যে অনেক এলাকায় দেখাযায় বিগত সময়ে মতলবের রাজনীতিতে মায়া বিরোধী রাজনীতিতে লিপ্ত ছিল তারাই কেন্দ্রের দ্বায়িত্ব পর্যন্ত নিয়েছেন।
নৌকার পক্ষে কাজ করার নামে অনেকেই ঈগলের পক্ষে গোপনে কাজ করে যাচ্ছে, একাজে সহযোগিতা করেছে অনেক আওয়ামী লীগের অনেক নেতারা।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম