
কর্মসূচি ঘোষণা -
২৯ ও ৩০ ডিসেম্বর গণসংযোগ
মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ এবার ছুটির দিনে গণসংযোগ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। ঘোষণা অনুযায়ী শুক্রবার (২৯ ডিসেম্বর) ও শনিবার (৩০ ডিসেম্বর) সারাদেশে এ কর্মসূচি পালন করবেন দলটির নেতাকর্মীরা। দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিসহ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সারাদেশে ২৯ ও ৩০ ডিসেম্বর গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে।
রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১২০ জন নেতাকর্মীকে গ্রেফতার এবং চারটি মামলায় ৩৩৭ জনকে আসামি করা হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন রিজভী।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম