
মো.মনিরুল আলম, গাজীপুর থেকে ফিরেঃ জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে গাজীপুর- ৫ (কালীগঞ্জ, পূবাইল ও বাড়িয়া) আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকা
প্রার্থী কেন্দ্রীয় মহিলা আ'লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপিকে বিজয়ী করার লক্ষে উঠান বৈঠক ও পথসভা করেন। ।
বুধবার দিনব্যাপী গাজীপুর -৫ আসনের নৌকা সমর্থক নেতা কর্মীদের উদ্যোগে কালীগঞ্জ উপজেলার বক্তারপুরের উত্তর খৈকড়া, সাতানী পাড়া, কালীতলা মোড়, জামালপুর, চুপাইর এলাকার বিভিন্ন রাস্তার মোড় ও বাড়িতে বাড়িতে উঠান বৈঠক ও ভোটারদের সাথে মতবিনিময় করেন।
থানা আ'লীগের নেতা আমিনুল হক মোড়র সভাপতিত্বে ও ইউনিয়ন আ'লীগের সহ-সভাপতি মুঞ্জর হোসেন দর্জীর
সঞ্চালনায় বক্তব্য রাখেন- গাজীপুর -৫ আসনের আওয়ামী লীগের (নৌকা) মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মহিলা আ'লীগের সভাপতি ও
সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ'লীগের সহ-সভাপতি মুর্শিদ কুলি খান,
আ'লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, চেয়ারম্যান খায়রুল আলম, মজিবুর রহমান পলাশ, আসমত আলী মেম্বার, ৯ নং ওয়ার্ড যুবলীগের ফাইজুর রহমান প্রমূখ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম