
মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছা প্রতিনিধিঃ আজ শনিবার (১৬ ডিসেম্বর ২০২৩) মুক্তাগাছা উপজেলা পরিষদের উদ্যোগে, মুক্তাগাছার নতুনবাজার খেলার মাঠে উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আরব আলী ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপজেলা পরিষদ মুক্তাগাছা ও সভাপতি মুক্তাগাছা পৌর আওয়ামীলীগ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ও মহিলালীগের সভাপতি মুরশীদা আক্তার কাকলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান, অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ, এসিল্যান্ড রোমানা রিয়াজ ও মুক্তিযোদ্ধা আব্দুল কাশেম।
শনিবার সকালে মুক্তাগাছার খেলার মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানটি উদ্ভোদন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রামকিশোর উচ্চবিদ্যালয়, হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজ, আব্বাসিয়া আলিম মাদরাসা, মহাবিদ্যালয়, নগেন্দ্র নারায়ণ মহিলা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী বলেন, ববঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার এনে দিয়েছেন। সারাদেশের মুক্তিযোদ্ধাদের হাত ধরে আমাদের অর্জিত বিজয়। আমারা কখনও এই দিনটি ভুলবো না।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম