
মুহাম্মদ এমরান, বান্দরবানঃ পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন এর আওতাধীন ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
(১৬ই ডিসেম্বর) শনিবার সকাল ১০ টায়, মহান স্বাধীনতা সংগ্রামে যে সব বীর সেনানী, মুক্তিযোদ্ধা ও নর-নারী শহিদ হয়েছেন তাঁদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মুনাজাত, পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধানিবেদন,জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উড্ডয়ন,বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুফিজ উদ্দীন এর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক আহমদ হোসেন এর সঞ্চালনায়,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, ইয়াংছা কুমারী ইউনিট শাখার সভাপতি, মমতাজ আহমেদ, সাধারণ সম্পাদক,আপ্রুসিং মার্মা,সাংগঠনিক সম্পাদক,আবু ওমর।
এতে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুব লীগ,ইয়াংছা কুমারী ইউনিট শাখার সাধারণ সম্পাদক,মোঃ সানাউল হক। বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ, ইয়াংছা কুমারী ইউনিট শাখার সভাপতি, মোঃ জামাল উদ্দিন। পরিচালনা কমিটির সদস্য, মোঃ রুহুল কাদের, বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী সাংবাদিকসহ প্রমুখ।
বক্তাগণ বলেন,‘ মহান বিজয় দিবসে বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূ-খন্ডের নাম জানান দেয়ার দিন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন,৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান,১৯৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫৩ বছর পূর্তির দিন। আমরা আত্মত্যাগী সেই সব বীরদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম